ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ঢাকা,চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। রবিবার বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে ড. আখতারুজ্জামান পুনর্নিয়োগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড. শিরীন আখতার এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ড. মো. সাদেকুল আরেফিন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। ড. মো. আখতারুজ্জামান আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে নিয়োগ দিয়েছে সরকার। গত জুন থেকে তিনি ভিসির চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। এর মাধ্যমে চবিতে প্রথমবারের মতো কোনো নারী উপাচার্য নিয়োগ পেলেন।

এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)। রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের জ্যেষ্ঠ এ শিক্ষককে উপাচার্য করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে ড. ছাদেকুল আরেফিনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ঢাকা,চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

আপডেট টাইম : ১০:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯