ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপির কর্মীরা সাহসী আছে,আর নেতারা দুর্বল: হাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপিকে আরও সাহসী হওয়ার আহবান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘বিএনপির কর্মীরা সাহসী আছে নেতারা দুর্বল। এদের কেউ কেউ এত পয়সা বানিয়েছে যে, রাজপথে এদের রোদ লাগাতে ইচ্ছে করে না।’

বুধবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটি ‘দেশবিরোধী চুক্তি বাতিল, আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভোলার ঘটনার দ্রুতবিচার এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি’তে আয়োজন করা হয়।

বাংলাদেশ থেকে ভারতের আর কি নেওয়ার আছে সে বিষয়ে তাদের একটি কমিশন গঠন করা বাকি আছে মন্তব্য করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘এখন তাদের কমিশন বসাতে হবে এখান থেকে নেওয়ার মতো আর কি আছে। নদীর মাছ ও সাগরে মাছ তারা ধরে নিয়ে যায়। সুন্দরবন ছিল তা পুড়ে যাচ্ছে। তিতাস নদী বন্ধ করে তাদের গাড়ি-ঘোড়া চলবে। সবকিছুই তারা নিয়ে নিচ্ছে। এই সরকার ভারতের পদলেহী একটা সরকার। আমরা সাহসী সরকার চাই, মধ্যরাতের সরকার আমরা চাই না।’

সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দীন বলেন, ‘এই সরকার অত্যন্ত দুর্বল সরকার। আপনারা মাঠে নামেন, ইনশাল্লাহ সরকার বিদায় হয়ে যাবে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই আপনি অনেক বড় মাপের এক নেতার কন্যা। কত সম্মান আপনার জন্য। দেশটাকে আর ধ্বংস করবেন না। আপনি দেশকে ভারতের কোন করদরাজ্য হতে দিবেন না। আপনার বাবাও দেয়নি, আপনিও দিবেন না। আমি বলব আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে পদত্যাগ করেন। জাতীয় সংসদ ভেঙে দেন। সব দলকে ফেয়ার একটা নির্বাচনের সুযোগ দেন। বাংলাদেশের গণতন্ত্রকে আর হত্যা করবেন না।

এসময় হাফিজ আরও বলেন, সেদিন নদীর চুক্তির পূর্ণ ব্যাখ্যা সরকারকে দিতে হবে। এছাড়াও ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষে যে চারজন নিহত হয়েছে সে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী,বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তৃতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপির কর্মীরা সাহসী আছে,আর নেতারা দুর্বল: হাফিজ

আপডেট টাইম : ১০:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯