ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ফেসবুক আইডি নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ৩৬৬ বার

বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের কোনো ফেসবুক আইডি নেই বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগ করে বলা হয়েছে, তাদের নামে ভুয়া আইডি ব্যবহার করে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

শনিবার সংগঠনটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অজ্ঞাতে কে বা কারা তাদের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক পেজ ও আইডি খুলেছে। যার সবগুলোই মূলত ভুয়া আইডি। এসব ভুয়া আইডি থেকে প্রায়ই নানা ধরনের বক্তব্য ও বিবৃতি প্রচার করা হয়। যার অধিকাংশের সঙ্গেই তাদের কোন সংশ্লিষ্টতা নাই। এতে করে নানান মহলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

তারা জানান, তাদের আশঙ্কা ওই সকল ভুয়া আইডিগুলো থেকে ভবিষ্যতে আরও অন্তর্ঘাত ও বিভ্রান্তি ছড়ানো হতে পারে। তাই সংগঠনের নেতা-কর্মী সমর্থক, বন্ধু, সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি ওই সব ভুয়া আইডি থেকে ছড়ানো বিষয়গুলো সম্পর্কে সতর্ক ও যত্নবান থাকতে হবে এবং এড়িয়ে যেতে হবে। আর যারা ফেসবুকে আছেন, প্রয়োজনে তারা রিপোর্ট করে ওই সকল ভুয়া আইডিগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেবেন। ইতিমধ্যে ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ফেসবুক আইডি নেই

আপডেট টাইম : ১০:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯