ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

একই তেলে বার বার রান্না ক্যান্সার ও হৃদরোগের কারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  রান্নার কাজে একই তেল বার বার গরম করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই তেল বার বার রান্নায় ব্যবহার করলে ক্যান্সার ও হৃদরোগ-সহ অন্যান্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকে।
পুষ্টিবিজ্ঞানের তথ্যানুসারে স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়। এ ক্ষতিকারক বিষাক্ত উপাদান, কিছু উদ্ভিজ্জ তেল যেমন- সূর্যমুখি বা ভুট্টার তেল উচ্চ পরিমাণে অ্যাল্ডেহাইডেস, বিষাক্ত রাসায়নিক উপাদান থাকে যা ক্যান্সার, হৃদরোগ, আলঝাইমার’স, স্মৃতিভ্রংশ ও পারকিনসন’স রোগের সূত্রপাত ঘটায়।

ফোর-হাইড্রোঅক্সি-ট্রান্স-টু-নমিনাল (এইচএনই) নামক আরেকটি বিষাক্ত উপাদান উদ্ভিজ্জ তেল পুনরায় গরমের মাধ্যমে নিঃসৃত হয়। যা ডিনএ, আরএনএ এবং প্রোটিনের কার্যকারিতায় বাঁধার তৈরি করে।

ট্রান্স ফ্যাট বৃদ্ধি করে

রান্নার তেলে থাকে ‘ট্রান্স ফ্যাটি অ্যাসিড’ যা পুনরায় গরম করা হলে আরও বৃদ্ধি পায়। স্যাচুরেইটেড ফ্যাট এর চেয়েও বেশি ক্ষতিকারক ট্রান্স ফ্যাট। এটা কেবল খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় না বরং ভালো কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ফেলে। ফলে পারকিনসন’সয়ের মতো রোগ, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার এবং যকৃতে সমস্যা দেখা দেয়।

দুর্গন্ধ সৃষ্টি

তেল পুনরায় গরম করা হলে এর রাসায়নিক পরিবর্তন হয়। এতে ক্ষতিকারক উপাদান সৃষ্টি করার পাশাপাশি দুর্গন্ধও তৈরি হয়। এতে স্বাদে আসে পরিবর্তন।

ক্ষতিকারক প্রভাব

তেল পুনরায় গরম করার ফলে অক্সিডেইশন, হাইড্রোলাইসিস এবং পলিমারাইজেশের মতো প্রতিক্রিয়া দেখা দেয়। যা উদ্বায়ী যৌগ ও মনোমেরিক এবং পলিমেরিকের মতো বিষাক্ত উপাদান সৃষ্টি করে। এ কারণে খাবারে বাজে স্বাদ ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়।

যদি তেল পুনরায় গরম করা হলে তা শরীরে নানান ক্ষতি করে। তবে পুনরায় তেল গরম করা যাবে যদি প্রথমবার বেশি গরম করা না হয়। আর সেই তেল অনেকদিন সংরক্ষণও করা যায়। তেল ভালো রাখতে এতে যেন খাবারের কণা জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

কোনো খাবার ভাজার আগে লবণ মেশানো যাবে না। কারণ তেল গরম হয়ে পুড়ে যে অবস্থায় ধোঁয়া উঠতে সেই অবস্থার সময়টা কমিয়ে দেয় লবণ। আর গরম তেল থেকে যখনই ধোঁয়া বের হওয়া শুরু করবে তখনই সেটা হবে রান্না বা খাওয়ার জন্য অনিরাপদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

একই তেলে বার বার রান্না ক্যান্সার ও হৃদরোগের কারণ

আপডেট টাইম : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯