ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির ছাত্রীদের সাইকেল চালানোর প্রশিক্ষণ দিবে ডাকসু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক ছাত্রীদের সাইকেল চালানোর প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। পাশাপাশি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেটও প্রদান করা হবে বলে জানানো হয়।
শুক্রবার রাতে ডাকসুর প্যাডে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাইকেল প্রশিক্ষণে ইচ্ছুকদেরকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ডাকসুর অফিস কক্ষ থেকে ফর্ম সংগ্রহ করে রেজিস্ট্রেশন করতে হবে।

সবক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেকে বাইসাইকেল চালাতে পারলেও কিছু বোনেরা সময় এবং সুযোগের অভাবে তা শিখতে পারেননি। সে লক্ষ্যে আবাসিক ও অনাবাসিক ছাত্রীদের সাইকেল চালানো প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করেছে ডাকসু। কর্মসূচী শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে।

এর আগে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস-ই-নোমান এ বিষয়টি নিশ্চিত করে ডেইলি বাংলাদেশকে বলেন, লট-বিহীন ১০টা সাইকেল আমরা নিয়ে আসবো। প্রতি শুক্রবারে সেন্ট্রাল মাঠ বা কোনো এক জায়গায় এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ নিয়ে এরইমধ্যেই ‘জোবাইক’র সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাবির ছাত্রীদের সাইকেল চালানোর প্রশিক্ষণ দিবে ডাকসু

আপডেট টাইম : ১১:৪০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯