ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আমার বিয়ে হবে না’ ভালো চাকরি না পেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ ও চাকরির দাবিতে গেলো জুন মাসে অনশন করার পরেও চাকরি না পাওয়ায় ফের অনশন করছেন ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স পাস করা প্রতিবন্ধী চাঁদের কণা। বুধবার (১৬ অক্টোবর) থে‌কে ফের অনশন শুরু করেন চাঁদের কণা।

‌তি‌নি ব‌লেন, যে পর্যন্ত প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে সাক্ষাত করার অনুম‌তি না দে‌বেন, যে পর্যন্ত প্রধানমন্ত্রীর সাক্ষাত না প‌াবো, ততদিন পর্যন্ত আমি অনশন ক‌রেই যা‌বো। তাতে আমার মরণ হ‌লে হ‌বে।’

শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনের তৃতীয় দিন তিনি বলেন, ‘গত জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি চে‌য়ে ও তাঁর সাক্ষাৎ পাওয়ার জন্য আমরণ অনশন করি। অনশনের তিনদিন পর প্রধানমন্ত্রী চাকরির আশ্বাস দেন এবং তার অধীনস্থ একান্ত সচিবকে চাকরির ব্যবস্থা করতে নির্দেশ করেন।

কিন্তু দুঃখের বিষয় হলো কিছুদিন পর সচিব আমার দাবি অস্বীকার করে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা অফিসে অস্থায়ীভাবে হাজিরা ভিত্তিক চতুর্থ শ্রেণির একটি চাকরি দেন এবং আমাকে আমার কাঙ্ক্ষিত চাকরি থেকে বঞ্চিত করেন। তাই আমি তার দেয়া চাকরিটি করিনি এবং নিয়োগপত্র নিতে যাইনি। কারণ এটা আমার এক ধরনের অপমান বলে মনে হয়েছে।’

তিনি আরও বলেন, পরে আমি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। কিন্তু শত চেষ্টা করেও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারিনি। কারণ আমার কোন লবিং নেই। তাই নিরুপায় হয়ে দ্বিতীয়বারের মতো আমরণ অনশনে নেমেছি।

চাঁদের কণা বলেন, আমার শরীর দিন দিন ভারি হয়ে যাচ্ছে। কারো সাহায্য ছাড়া বাইরে যেতে পারি না। ভবিষ্যতে আমার কী হবে সে কথা ভাবলেই চোখে পানি এসে যায়। কারণ যদি ভালো একটা চাকরি না হয় তবে আমার বিয়ে হবে না। থাকবে না কোনও জমানো অর্থ। বেঁচে থাকার কোনও অবলম্বনই থাকবে না আমার।

যোগ্যতার ভিত্তিতে একটা চাকরি না হলে অসুস্থ বাবার চিকিৎসা হবে না, ছোট ভাইদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে এমনকি তার পুরো পরিবারই ধ্বংসের মুখে পড়বে বলেও জানান চাঁদের কণা।

চাঁদের কণা আরো বলেন, আমি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। কিন্তু শত চেষ্টা করেও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারিনি, কারণ আমার কোনো লবিং নেই। তাই নিরুপায় হয়ে আমরণ অনশনে নেমেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

আমার বিয়ে হবে না’ ভালো চাকরি না পেলে

আপডেট টাইম : ১০:২২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯