ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১৮ বছর পর মামলা থেকে অব্যাহতি পেয়ে যা বললেন বাবলু শেখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • ৩০১ বার

দীর্ঘ ১৮ বছর পর মামলা থেকে অব্যাহতি পেয়েছেন নাটোরের সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের বাসিন্দা বাবলু শেখ। আজ বৃহস্পতিবার মামলা থেকে অব্যাহতির পরপরই গণমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

বাবলু শেখ বলেন, ‘১৮ বছর পর আদালত আমাকে অব্যাহতি দিয়েছে। আমি এতে চরম খুশি।’

তিনি আরও বলেন, ‘আমার আইনজীবী আমার সামনে আছে। পাশে আমার ভাই-বন্ধুরাও আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। এ ছাড়া যমুনা টেলিভিশনের কাছেও আমি কৃতজ্ঞ।’

অপরাধ না করেও পুলিশ আর আইনজীবীর ভুলে আসামি হয়ে দুইমাস কারাভোগ করাসহ ১৮ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরতে থাকা বাবলু শেখকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। আজ বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

আদেশে বাবলু শেখকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এ ঘটনায় দায়ী তদন্তকারী দুই পুলিশ ও তৎকালীন ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়ী আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনজীবী সমিতিকেও নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে মামলা থেকে অব্যাহতির পর অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ফুল দিয়ে বাবলু শেখকে অভ্যর্থনা জানান। এ ছাড়া নাটোরের জেলা প্রশাসক বাবলু শেখকে ঘর বানিয়ে দেওয়াসহ সবসময় তার পাশে আছেন বলে জানিয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১৫ এপ্রিল নাটোর সদর উপজেলার গাঙ্গইল গ্রামে একটি মারামারির মামলার আসামি শ্রী বাবুর পরিবর্তে আঁচলকোট গ্রামের বাবলু শেখকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এরপর তৎকালীন আইনজীবী লুৎফর রহমান বাবু শ্রী বাবু নামেই বাবলু শেখের জামিন করান। সেই থেকে বাবলু শেখ হয়ে যান শ্রী বাবু।

দু’দফায় দুমাস কারাভোগের পর ১৮ বছর ধরে হতদরিদ্র বাবলু শেখ নিজের সঠিক পরিচয় জানাতে ঘুরে বেড়াচ্ছেন আদালতের বারান্দায়। এ নিয়ে গত ১৮ ও ২০ সেপ্টেম্বর দেশের একটি বেসরকারি টেলিভিশনে দুটি বিশেষ প্রতিবেদন প্রচার হলে তা ব্যাপকভাবে আলোচিত হয়। পরে বাবলু শেখের পাশে দাঁড়ায় আইনজীবী ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৮ বছর পর মামলা থেকে অব্যাহতি পেয়ে যা বললেন বাবলু শেখ

আপডেট টাইম : ০২:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯