ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সহজ হচ্ছে প্রাথমিকে প্রধান শিক্ষক স্থায়ী কার্যক্রম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • ২৭৩ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের পদ্ধতি সহজীকরণ করা হয়েছে। সম্প্রতি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের সেবা সহজীকরণ সংক্রান্ত প্রসেস ম্যাপ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইসরাত স্বাক্ষরিত এ প্রসেস ম্যাপ জারি করা হয়।

এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পন্ন করা হয়। প্রধান শিক্ষকদের এই সেবাটি প্রদানের ক্ষেত্রে সময়, খরচ ও ভ্রমণ (টিভিসি) কমানের উদ্দেশ্যে মন্ত্রণালয় সেবাটি সহজীকরণের উদ্যোগ গ্রহণ করে। সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের স্থায়ীকরণ কার্যক্রম শুরু করতে এটি সহজীকরণ করা হয়েছে। দ্রুত এ সংক্রান্ত আবেদন কর্যক্রম শুরু করা হবে।

নতুন প্রসেস ম্যাপে দেখানো হয়েছে, প্রধান শিক্ষকের চাকরি স্থায়ীকরণে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের আবেদন প্রথম ধাপে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তিনি সেটি গ্রহণ করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠাবেন। তিনি সে আবেদন উপ-পরিচালক বরাবর পাঠাবেন, উপ-পরিচালক থেকে সেটি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালকের কাছে পাঠানো হবে। এরপর মহাপরিচালক এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিত্রে ডিপিই থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।

আগে এই আবেদন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতো। সেখান থেকে এ বিষয়ে সিন্ধান্ত নেয়ার পর নির্দেশনা জারি করা হতো। এতে করে অনেক সময় লেগে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রসেস ম্যাপে আবেদন প্রক্রিয়া সহজীকরণ হওয়ায় প্রধান শিক্ষকরা উপকৃত হবেন। এখন থেকে প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ কর্যক্রমে নতুন প্রসেস ম্যাপ অনুসরণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সহজ হচ্ছে প্রাথমিকে প্রধান শিক্ষক স্থায়ী কার্যক্রম

আপডেট টাইম : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯