ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

কিশোরগঞ্জে সাতদিনের সফর শেষে ঢাকায় ফিরে গেলেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ হাওরের অষ্টগ্রাম উপজেলার থেকে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা হন।

এর আগে, রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম প্রমুখ।

এদিন দুপুরে অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলামসহ স্থানীয় নেতারা।

গত ৯ অক্টোবর থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) পর্যন্ত সাতদিনের সফরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা, কিশোরগঞ্জ সদর, মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় আসেন রাষ্ট্রপতি। এসময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, সুধী সমাবেশে বক্তব্য প্রদান, মতবিনিময় সভায় অংশ নেওয়াসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় কাটান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

কিশোরগঞ্জে সাতদিনের সফর শেষে ঢাকায় ফিরে গেলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৯:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯