ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিংগঠনে রোধে বিশেষ সেল: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে র‌্যাগিং ও যৌন নির্যাতনসহ সব নিপীড়ন বন্ধে সবাইকে সতর্ক থাকতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিশেষ সেল গঠন করা যেতে পারে। নির্যাতনে নিহত বুয়েটর ছাত্র আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় র‌্যাগিং নিয়ে সমালোচনার মধ্যে এই সেল গঠনে মত দিলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হবে যাতে কোনো শিক্ষার্থী অন্যের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত না হয়।

শিক্ষামন্ত্রী রোববার (১৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা ও তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ নিয়ে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন।

ডা. দীপু মনি বলেন, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে তথ্যপ্রযুক্তির প্রয়োগ সংশ্লিষ্ট সবার সেবাপ্রাপ্তি সহজ করবে ও নতুন সফটওয়্যার ব্যবহার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের যোগাযোগ আরও দ্রুত এবং স্বচ্ছ করবে।

মানসম্পন্ন শিক্ষা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে সরকার শিক্ষক প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তথ্যপ্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে কর্মস্থলে বসেই অনেক প্রশিক্ষণ নেওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে যাতে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাহমুদ উল হক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিংগঠনে রোধে বিশেষ সেল: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৭:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯