ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপির সহসভাপতি মেজর হাফিজ আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৪ এর একদল সদস্য শনিবার সন্ধ্যার দিকে তাকে আটক করে পল্লবী থানায় হস্তান্তর করেছে বলে পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানিয়েছেন।

হাফিজ উদ্দিন সিঙ্গাপুর থেকে ফিরছিলেন বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

তিনি এ প্রতিবেদককে বলেন, “কালকেও উনার সাথে ফোনে কথা হয়েছে, উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। আগামীকালের বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য উনি দেশে ফিরেছেন। সকালে উনার বরিশাল যাওয়ার কথা, সেভাবে টিকেটও কেনা হয়েছে।

“সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

বিএনপি-জামায়াত জোট সরকারের পানি সম্পদ মন্ত্রী হাফিজ সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ‘সংস্কারপন্থি’ অংশের মহাসচিব ছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে সাবেক সেনা কর্মকর্তা হাফিজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে উপ-কমিশনার মোস্তাক জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপির সহসভাপতি মেজর হাফিজ আটক

আপডেট টাইম : ০৯:১৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯