ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্টার্স পরীক্ষার পর ১৫ দিনের মধ্যে হল ত্যাগ করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। কোনোক্রমেই তারা হলে অবস্থান করতে পারবে না।

প্রথম বর্ষের কোনো শিক্ষার্থী প্রশাসনের অনুমতি ছাড়া হলে উঠতে ও অবস্থান করতে পারবে না। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এতে বিভিন্ন হলের প্রভোস্ট অংশ নেন। সভায় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন এবং এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করা হয়।

এ ছাড়া আবরার ফাহাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা হলগুলোতে কোনো মাদকসেবী, মাদক কারবারি, মাদকাসক্ত এবং সন্ত্রাসী অবস্থানের সুর্নিদিষ্ট তথ্য জানা থাকলে, তা অনতিবিলম্বে সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করতে শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।

এতে সিদ্ধান্ত হয় যে, হল প্রশাসন ১ম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ করবে। কোনো শিক্ষার্থী প্রশাসনের অনুমতি ছাড়া হলে উঠতে ও অবস্থান করতে পারবে না।

কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। হলের যেসব কক্ষে অধিকসংখ্যক শিক্ষার্থী অবস্থান করে, সেখানে বাংক বেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষার্থীদের অধ্যয়নের সুবিধার্থে কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা ইতিমধ্যে রাত ৯টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা আরও বৃদ্ধি এবং বিভাগীয় সেমিনার লাইব্রেরির সময়সীমাও বৃদ্ধি করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মাস্টার্স পরীক্ষার পর ১৫ দিনের মধ্যে হল ত্যাগ করতে হবে

আপডেট টাইম : ১০:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯