ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

মাত্র ১৫ মিনিটেই তৈরি করুন ‘হোয়াইট সস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ হোয়াইট সস দিয়ে অনেক ধরনের রান্না হয়ে থাকে। চিকেন ফ্রাই, শর্মা ও পিৎজার স্বাদ বাড়ানোর জন্য হোয়াইট সসের জুড়ি নেই। তাছাড়া পাস্তা, নুডুলস, মুরগী বা চিংড়ি মাছ ইত্যাদি রান্নায়ও হোয়াইট সস ব্যবহার করা যায়।

তাই বোতলজাত হোয়াইট সসে ভরসা না করে নিজে খুব সহজেই তা বানিয়ে নিতে পারেন ঘরেই। মাত্র ১৫ থেকে ২০ মিনিটেই বানিয়ে নিতে পারবেন অসাধারণ স্বাদের ‘হোয়াইট সস’। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: মোটামুটি মাঝারি এক বাটি হোয়াইট সসের জন্য বাটার লাগবে ৫ টেবিল চামচ, ময়দা আধা কাপ, দুধ দুই কাপ, জয়ফল গুঁড়া সিকি চা চামচ, গোল মরিচের গুঁড়া আধা চা চামচ, চিনি ২ চা চামচ এবং লবণ পরিমাণ মতো।

প্রণালী: একটি প্যানে মাখন গরম করুন। মাখন গলে গেলে তাতে লবণ দিন। এবার এতে ময়দা দিন। নাড়াচাড়া করতে আরম্ভ করুন, মাখন আর ময়দা যেন ভালোভাবে মিশে যায়। আঁচ কম রাখবেন, তা না হলে ময়দায় রং ধরতে পারে। ময়দার কাঁচাভাব চলে গেলে ঠান্ডা দুধ ঢালুন এই মিশ্রণে, ক্রমাগত নাড়তে থাকুন। তাহলে ময়দা দলা হবে না। গোল মরিচের গুঁড়া এবং জয়ফলের গুঁড়া দিয়ে নাড়ুন। এবার চিনি দিয়ে নাড়তে থাকুন। এসময় আগুন মাঝারি বা কমে থাকবে। একটা বলক উঠলেই আগুন নিভিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার হোয়াইট সস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

মাত্র ১৫ মিনিটেই তৈরি করুন ‘হোয়াইট সস

আপডেট টাইম : ০৮:৪০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯