ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আবরার হত্যায় গ্রেফতার ১০ জন পাঁচ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ৩২৫ বার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় গ্রেফতার ১০ জনকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ড দেয়া হয়েছে তারা হলো- মেহেদি হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, আশিকুল ইসলাম বিটু, মুজতবা রাফিদ, ইফতি মোশাররফ সকাল, অমিত সাহা, সেফায়েতুল ইসলাম জিওন, অনিক সরকার, ইশতিয়াক মুন্না এবং খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির।

ফেসবুকে একটি স্ট্যাটাস জেরে আবরার ফাহাদকে রোববার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরে-ই-বাংলা হলের  করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবরারের বাড়ি কুষ্টিয়ায়। তার বাবা বরকত উল্লাহ একজন এনজিও কর্মী, মা রোকেয়া বেগম কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করেন। দুই ভাইয়ের মধ্যে আবরার বড়। তার ছোট ভাই ঢাকা কলেজের ছাত্র।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, নিহত আবরারে ফাহাদের হাত, পা ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরারকে বাঁশ বা স্ট্যাম্প জাতীয় জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাত ৮টার দিকে বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এরই মধ্যে ১০ জনকে আটক করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আবরার হত্যায় গ্রেফতার ১০ জন পাঁচ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৮:১৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯