ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিতর্কের পর নোবেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘সারেগামাপা’তে তৃতীয় হয়েছেন বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। তৃতীয় হলেও তিনি দুই বাংলার অগণিত মানষের মন জয় করে নেন নিজের গানের মাধ্যমে। তবে প্রতিযোগিতা চলাকালীন ও পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে পড়েন তিনি। অবশ্য সব বিতর্ক উতরে নোবেল এখন নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। সমালোচনাকে তেমন একটা আমলে নেননি তিনি। তবে গঠনমূলক সমালোচনা বোঝার ও শেখার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন এ শিল্পী। ‘সারেগামাপা’ শেষ হওয়ার পর তিনি গানে ব্যস্ত হয়ে পড়েন। দেশের ও কলকাতার বিভিন্ন স্থানে শো করতে থাকেন।

আর নতুন মৌলিক গানের কাজেও হাত দেন। এরইমধ্যে একটি গানের কাজও শেষ করেছেন তিনি। তবে নোবেল বর্তমানে অবস্থান করছেন আমেরিকায়। সেখানে দেড় মাসের সংগীত সফরে রয়েছেন তিনি। এই সময়ে টানা বেশ কিছু শো শেষ করে ৭ই নভেম্বর দেশে ফিরবেন। এরমধ্যে বেশকিছু শোতে তিনি অংশ নিয়েছেন সেপ্টেম্বরে। শো এর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নোবেল মুঠোফোনে বলেন, আমেরিকার বিভিন্ন রাজ্যে শো করছি। এককথায় এখানকার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। দেশে ফেরার পর পরিকল্পনা কী? উত্তরে নোবেল বলেন, দেশে ফিরে শো নিয়ে ব্যস্ত থাকতে হবে। তবে তার পাশাপাশি মৌলিক গান প্রকাশ করবো। এরইমধ্যে কয়েকটি গানের পরিকল্পনা হয়েছে। রেকর্ডিংও হয়েছে। সেগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করতে চাই। মৌলিক গানের মাধ্যমে নিজের একটি ধারা তৈরি করতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিতর্কের পর নোবেল

আপডেট টাইম : ০৩:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯