ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ২৮৮ বার

হা্ওর বার্তা ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার মামারিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি- সাদ্দাম ডাকাত সর্দার এবং একাধিক মামলার আসামি। তিনি গফরগাঁও উপজেলার শিবগঞ্জ এলাকার ফজলুল হকের ছেলে।
ভালুকা মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মাজহারুল হক জানান, বুধবার রাত দেড়টার দিকে একদল ডাকাত ভালুকা উপজেলার মামারিশপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টহল দল। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে ওপর হামলা চালায়।

পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এ সময় সহযোগিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দাম নামে একজনকে আটক করে পুলিশ।

আহত সাদ্দামকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দামের নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট টাইম : ১১:৪০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯