ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

চেখেই দেখুন ভাত দিয়ে তৈরি মিষ্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ৩৫২ বার

হাওর বার্ত ডেস্কঃ ভাত বাঙ্গালিদের সবচেয়ে পছন্দের খাবার। ভাত ছাড়া বাঙালি চিন্তাই করা যায় না। প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত থাকবেই। অনেক সময় খাওয়ার পরও ভাত বেঁচে যায়।

তাই সেই বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন সুস্বাদু মিষ্টি। ভাতেই তৈরি এই মিষ্টি নিশ্চয় কখনোই চেখে দেখা হয়নি? রেসিপিটি জেনে আজই তৈরি করে ফেলুন ভাতের তৈরি মিষ্টি।

উপকরণ: ভাত ২ কাপ, এক টেবিল- চামচ ময়দা, ২ টেবিল চামচ গুঁড়া দুধ, এক টেবিল চামচ ঘি।
চিনির সিরাপ তৈরির জন্য- চিনি দেড় কাপ, পানি তিন কাপ, এলাচি ৩টি, গোলাপ জল আধা চা চামচ।

প্রণালী: ২ কাপ ভাত, আধা কাপ তরল দুধ ও ১ চিমটি লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এরপর একটি ফ্রাই প্যানে ঘি দিয়ে ভাতের পেস্টটি ঢেলে হালকা আঁচে নাড়ুন। মিশ্রণটি শুকিয়ে যখন প্যান থেকে উঠে আসবে তখন নামিয়ে নিন। মিশ্রণটি একটু ঠাণ্ডা হলে এর সঙ্গে ময়দা ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। এবার হাতে একটু ঘি মাখিয়ে মিশ্রণটি মাখিয়ে নিন। মিশ্রণটি একটু নরম থাকলে আরো একটু গুঁড়া দুধ মিশিয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণ থেকে পছন্দ মতো আকারে মিষ্টির আকার দিন।

একটি পাত্রে চিনির সিরাপ তৈরি করে নিন। একটা বলক এলেই মিষ্টিগুলো চিনির সিরাপে দিয়ে দিন। ১০ থেকে ১৫ মিনিট জ্বাল দিয়ে চুলা বন্ধ করে এক ঘণ্টা ঢেকে রাখুন। তারপর ঠাণ্ডা করে সিরাপ থেকে মিষ্টিগুলো তুলে গুঁড়া দুধ অথবা মাওয়া ছিটিয়ে পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

চেখেই দেখুন ভাত দিয়ে তৈরি মিষ্টি

আপডেট টাইম : ১১:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯