ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাদের রেজিস্ট্রেশন কার্ড দেবে না বার কাউন্সিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ  কোর্স ডিউরেশনের স্বল্পতা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না থাকা এবং ‘ও’ লেভেলের পর ‘এ’ লেভেল না করে বিদেশি ‘ল’ ডিগ্রিধারীদের এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিল।
এ সংক্রান্ত কাউন্সিলের একটি সভার সিদ্ধান্ত জানিয়েছে বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম।

বুধবার তিনি সাংবাদিকদের বলেন, বার কাউন্সিলের সভায় রেজিস্ট্রেশন কার্ড না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কিছু শিক্ষার্থীর নাম সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বার কাউন্সিলে পাঠালেও তাদের কোর্স ডিউরেশনের স্বল্পতা রয়েছে। যেমন-দুই বছরের পাস কোর্স এক বছরে শেষ করেছে, চার বছরের অনার্স কোর্স এক বছর বা দুই বছরে শেষ করেছে। যা নিয়ম বর্হিভূত। এমন পরীক্ষার্থীদের ব্যাপারে পুনঃরেজিস্ট্রেশন না দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া যেসব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ইউজিসি/শিক্ষা মন্ত্রণালয় বাতিল ঘোষণা করেছে, আবার কিছু বিশ্ববিদ্যালয় ইউজিসির ‘ল’ প্রোগ্রাম অনুমোদন পাওয়ার আগে নিয়ম বর্হিভূতভাবে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম শুরু করেছে, সেসব শিক্ষার্থীদের বার কাউন্সিল রেজিস্ট্রেশন দেবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যাদের রেজিস্ট্রেশন কার্ড দেবে না বার কাউন্সিল

আপডেট টাইম : ১০:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯