ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইলিশ নিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে দিয়েছে ভারত: মির্জা আব্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মাত্র কয়েকদিন আগে পূজা উপলক্ষে ভারতকে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ উপহার দেয়া হয়েছে। আজকে দুই চালান, দুই ট্রাক গেছে মাত্র। ৫০০ টাকা কেজি হিসেবে ওখানে গেছে। আমরা বাংলাদেশের জনগণ আত্মীয়তা ভালোবাসি, পছন্দও করি। বিনিময়ে আমরা কী পেলাম জানেন? ১০৯টা ফারাক্কার সুইচগেট খুলে দিয়েছে, বন্যায় ডুবে যাবে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘ইলিশ মাছ দিয়েছেন পেঁয়াজ ছাড়া কি খেতে পারবে? তবে বাংলাদেশে এখন পেঁয়াজের দাম ১২০ টাকা, ৩০ (১৩০) টাকা। আমাদের এক মন্ত্রী না সচিব বললেন, উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। পেঁয়াজের কত টাকা দাম হলে আপনি উদ্বিগ্ন হবেন, এই কথাটা একটু প্রকাশ করবেন?

ক্যাসিনো, টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মাত্র দুইজন ধরলেন। এদেরকে আমি চুনোপুঁটি বলি না, টোকাই ধরলেন মাত্র। এই প্রকারের টোকাইয়ের পকেট থেকে যদি এত টাকা বের হয়, তাহলে আপনাদের রাঘববোয়ালদের পকেট থেকে কত টাকা বের হবে-এটা দেশবাসী জানতে চায়। আপনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আপনি ঘর থেকে শুরু করেছেন শুদ্ধি অভিযান, আপনার এ বক্তব্যকে স্বাগত জানাই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি রাঘববোয়ালগুলোকেও ধরবেন।

তিনি আরও বলেন, এই সরকার রাতের অন্ধকারের সরকার। এমনকি ডাকাত সরকার বলতে আমার লজ্জা লাগে, ডাকাতেরও সাহস আছে। এই সরকারের সাহস নেই, এই সরকারের লজ্জা নেই, এই সরকার রাতের অন্ধকারে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ক্ষমতায় বসে আছে। এদেশে কোনো ভোট হয়নি, ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে হয়ে গেছে।

তিনি বলেন, ইলেকশন কমিশন বলেছে, এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাহলে আগের নির্বাচন যে সুষ্ঠু হয় নাই এটা উনি ভালোই জানেন। এখন আমরা এগুলো নিয়ে যখন যুদ্ধ করছি সারাবিশ্ব তখন উন্নয়নের সোপানে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ পেছনে পড়ে যাচ্ছে।

বিএনপির এই নীতিনির্ধারক ব্যঙ্গ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে শ্রদ্ধার সহিত বিনয়ের সঙ্গে একটি কথা বলতে চাই, কোন স্কুলে আপনি এবং আপনার ছাত্ররা পড়াশোনা করে এসেছেন? সেটা যদি একটু বলতেন, আমরা সেখানে গিয়ে মিথ্যা কথাটা একটু শিখে আসতাম। ওই স্কুলে আমরা পড়ি নাই, ঠিকানাও জানি না। এই যে হাছান মাহমুদ না কি জানি একটা, এই যে বুইড়া খাটাশ, আমি নাম বলব না। আমরা আপনাদের প্রজ্ঞা ও বুদ্ধির প্রশংসা করি। কিন্তু ওই প্রজ্ঞা ও বুদ্ধির দেশের কাজে লাগান, দেশের মানুষের কাজে লাগান, দেশের উন্নয়নের কাজে লাগান।

সাবেক এই মন্ত্রী বলেন, আপনারা আজকে পুরো বিএনপিকে গ্রাস করার চেষ্টা করছেন। বিএনপি হলো একটি দেশপ্রেমিক দল। প্রধানমন্ত্রী বলেছেন, টাকার হিসাব না কি সকলকে দিতে হবে। ২০০৬ সালের পর থেকে ওই দুদকের অফিস আর কোর্ট-কাচারিতে হিসাব দিতে দিতে আমাদের জান শেষ। আমরা তো হিসাব দিতেই আছি, এখন আপনাদের হিসাবটুকু দেন না।

বিএনপির জনসভাগুলোর কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সাংবাদিক ভাইয়েরা দেখেছেন, পুলিশ কীভাবে আমাদের সমাবেশগুলোতে বাধা দিয়েছে। সভাস্থলে ঢোকার পথ মাইল দূর থেকে গাড়ি-ঘোড়া বন্ধ করে দিয়েছে, ট্রেন বন্ধ করে দিয়েছে। সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে, তারপরও ময়মনসিংহের সমাবেশে অস্বাভাবিক সমাগম হয়েছে। ময়মনসিংহের কথা তো বলা যাবে না। রাজশাহী জনসভায় বৃষ্টিকে উপেক্ষা করে বিশেষ করে পুলিশি বাধা ছিল, হিংস্র সকল বাধা উপেক্ষা করে জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে এগিয়ে এসেছে। এই দাবি আজকে বিএনপির দাবি নয়, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি বাংলাদেশের জনগণের দাবি।

ঢাকার সাবেক এই মেয়র বলেন, এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় আছে আর এটাই সরকারের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। নেত্রী অসুস্থ, মানবিক কারণে তিনি মুক্তি পেতে পারেন, চিকিৎসা পেতে পারেন। উনাকে চিকিৎসার জন্যও কোনো সুযোগ দেয়া হচ্ছে না যদিও আইওয়াশ দেয়া হচ্ছে যে, ওনাকে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলখানার মধ্যে এটা কোনো চিকিৎসা না। তিলে তিলে দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করছে। তারা অন্যদিকে এ দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তারেক রহমান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘তারেক রহমানকে অপরাধী প্রমাণ করতে বাংলাদেশ সরকারের ৪৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। ৪৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই। আমার প্রশ্ন হলো-এই টাকা পাইলেন কোথা থেকে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইলিশ নিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে দিয়েছে ভারত: মির্জা আব্বাস

আপডেট টাইম : ০৮:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯