ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রধান বিচারপতির এজলাসে টাঙানো হলো বঙ্গবন্ধুর ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ   সুপ্রিমকোর্টের আপিল বিভাগের এক নম্বর আদালত কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানো হয়েছে। এ আদালত কক্ষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচার কাজ চলে।

মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানোর সময় উপস্থিত ছিলেন- প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁইয়া, হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রাব্বানী ও সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

গত ২৯ আগস্ট একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট দেশের সব আদালতে দুই মাসের মধ্যে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন।

এরপর গত ২৩ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব তৈয়বুল হাসান স্বাক্ষরিত আদেশে সারাদেশের অধস্তন আদালত কক্ষ বা এজলাসে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণ করতে বলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রধান বিচারপতির এজলাসে টাঙানো হলো বঙ্গবন্ধুর ছবি

আপডেট টাইম : ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯