ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ওয়েট করেন এত তাড়াহুড়ো কেন, সম্রাট প্রসঙ্গে ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • ৩১৯ বার

হাওর বারতাঃ যুবলীগের ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট গ্রেপ্তার হয়েছেন কিনা তা জানতে ধৈর্য ধরতে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ওয়েট করেন, এত তাড়াহুড়ো করছেন কেন।’

আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা সম্রাট প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

যুবলীগ নেতা সম্রাটকে আপনারা ছাড় দিচ্ছেন-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কাউকে ছাড় দেব এমন কোনো কথা আমরা বলিনি। যাকে আপনি গ্রেপ্তার করবেন, সেটা তদন্ত করে উপযুক্ত প্রমাণ নিয়েই গ্রেপ্তার করার মতো অবস্থা হলে অবশ্যই গ্রেপ্তার করা হবে। এবং বলা আছে কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভোর বেলা দেশে ফিরেছেন, কুশল বিনিময় ছাড়া কোনো কথাবার্তা আজ হয়নি। এরপর পার্টির সঙ্গে ও মন্ত্রিপরিষদের সঙ্গে যখন আলাপ-আলোচনা হবে, তখন (অভিযানের) ফরমেট নিয়ে অ্যাকশন প্রোগ্রাম নিয়ে তিনি (প্রধানমন্ত্রী) যদি কিছু বলে থাকেন তখন আপনারা জানবেন।’

তবে কি সম্রাটের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই তাকে গ্রেপ্তার করা হচ্ছে না- এ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নে কাদের বলেন, ‘যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী… তিনি নিজেই বলেছেন, ওয়েট অ্যান্ড সি (অপেক্ষা করুন এবং দেখুন কী হয়)। কাজেই ওয়েট করেন এত তাড়াহুড়ো করছেন কেন?’

তিনি আরও বলেন, ‘এটা যে কথার কথা নয় এবং লোক দেখানো অভিযান নয় তা প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কাজেই এ নিয়ে কোনো সংশয়-সন্দেহের অবকাশ থাকার কারণ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ওয়েট করেন এত তাড়াহুড়ো কেন, সম্রাট প্রসঙ্গে ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৪:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯