ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহামেডানের লোকমান ফের দুই দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদক আইন করা মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই কামরুল ইসলাম।

লোকমান হোসেন ভূঁইয়ার আইনজীবী এ সময় জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তার বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় র‌্যাব বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে। মামলা নম্বর ৪৫। এরপর তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।

২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করে র‌্যাব। সে সময় র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন, মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান। তার এ টাকা অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে রাখা আছে।

লোকমানের বরাত দিয়ে তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ার ওই দুই ব্যাংকে তার ৪১ কোটি টাকা রয়েছে। ছেলে অস্ট্রেলিয়ায় পড়ার সুবাদে তিনি মাঝে মধ্যে সেখানে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মোহামেডানের লোকমান ফের দুই দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৯:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯