ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি হারালো ঢাবির দুই শিক্ষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ চাকরিচ্যুত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক নাফিস জামান শুভ ও মোহাম্মদ আহসানুল আকবরকে। দেশের বাইরে ‘পিএইচডি’ করতে গিয়ে ছুটি শেষ হওয়ার পরেও কাজে যোগদান না করায় চাকরিচ্যুত করা হয়েছে তাদের।

গতকাল রোববার (৩০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের এক কর্মচারিকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া এ সভায় মুজিববর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইন্সটিটিউট’ করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

সিন্ডিকেট সূত্র থেকে জানা যায়, পিএইচডি করতে কানাডায় গিয়ে ছুটি শেষ হওয়ার পরেও কাজে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিস জামান শুভকে চাকরিচ্যুত করা হয়েছে। এই একই অভিযোগে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবরকেও চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।

এছাড়া নৈতিক স্থলনের দায়ে সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের উচ্চমান সহকারী কাম মুদ্রাক্ষরিক খায়রুল বাশারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সভায় প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে প্রধান করে মুজিববর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইন্সটিটিউট’ চালুর ব্যাপারেও একটি কমিটি গঠন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চাকরি হারালো ঢাবির দুই শিক্ষক

আপডেট টাইম : ০২:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯