ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

চোখ তুলতে চাওয়া সেই দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিকের চোখ তুলে নেওয়ার হুমকি দেওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সেই দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া ছাত্রলীগের দুই নেতা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক এবং উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হাশেম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা ২৮ সেপ্টেম্বর (শুক্রবার)  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অনাকাঙিক্ষত ঘটনার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এর দায়ে কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হলো।

জানতে চাইলে ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রহমান আশিক বলেন, ‘আমি ও ডেইলি স্টারের প্রতিনিধি আরাফাত প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।’

গত  শুক্রবার দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের মাস্টার্সের আব্দুর রহমান আশিকের রুমে গিয়ে তার চোখ তুলে নেওয়ার হুমকি দেন ছাত্রলীগের দুই নেতা। পরে তাদের নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর দুই দিন পরই তাদের সাময়িক বহিষ্কার করে ছাত্রলীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

চোখ তুলতে চাওয়া সেই দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট টাইম : ০২:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯