ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা : আটক ২৬ ছাত্র-ছাত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪০ বার

স্কুল-কলেজ চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ার সময় চট্টগ্রাম মহানগরীর কয়েকটি স্কুল-কলেজের ২৬ ছাত্র-ছাত্রী পুলিশের হাতে ধরা পড়েছেন। পরে থানা থেকে মুচলেকা দিয়ে সন্তানদের ছাড়িয়ে নেন অভিভাবকরা। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সিআরবি এলাকায় অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ১৬ জন ছাত্র এবং ১০ জন ছাত্রী।

আটক ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের খোঁজ-খবর রাখা এবং তাদের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন কোতয়ালী থানার ওসি মো. মহসীন। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে ওসি মোহাম্মদ মহসিন বলেন, সিআরবি এলাকায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ছাত্র-ছাত্রীরা আড্ডা দেয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৬ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের অভিভাবকদের ডেকে থানায় এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। সূত্র : ইউএনবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা : আটক ২৬ ছাত্র-ছাত্রী

আপডেট টাইম : ১২:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯