ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ছাত্রীর সন্তানকে নিজের পিঠে নিয়ে ৩ ঘণ্টা ক্লাস করালেন অধ্যাপিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তাঃ ছাত্রী ক্লাসে শিশুসন্তান নিয়ে এসেছেন। সন্তান কোলে নিয়ে নোট নেয়া কঠিন। তাই ছাত্রীর সন্তানকে নিজ কাঁধে বেঁধে টানা তিন ঘণ্টা ক্লাস করালেন অ্যানাটমির এক অধ্যাপিকা। খবর ইয়াহু নিউজের।

ঘটনাটি ঘটেছে রেন্সভিলের জর্জিয়ার গুইনেট কলেজে। কলেজের অ্যানাটমি, ফিজিওলজি ও জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. রামাতা সিসোকো সিস এই নজির গড়েছেন।

ড. সিস জানান, তার এক ছাত্রী শিশুসন্তানকে দেখাশোনার জন্য কোনো আয়া পাননি। তাই সন্তানকে সঙ্গে নিয়েই ক্লাস করতে এসেছিলেন। ওই ছাত্রী তাকে জিজ্ঞাসা করেছিলেন ক্লাসে সন্তানকে নিয়ে বসা যাবে কিনা। ইতিমধ্যে ওই ছাত্রী সন্তানের কারণে বেশ কিছু ক্লাস মিস করেছে এবং পিছিয়ে গেছে। সামনে পরীক্ষা।

ড. সিস বলেন, এমতাবস্থায় আমি ছাত্রীকে তার সন্তান নিয়ে ক্লাসে আসতে বলি। মা যখন সন্তান কোলে নিয়ে ক্লাস করতে লাগলেন, তখন দেখলাম এটি কতটা সমস্যার। ক্লাসে মন দেয়া ও নোট নেয়ায় ছাত্রীর সমস্যা হচ্ছিল।

মালিতে জন্ম নেয়া এই অধ্যাপক তখন শিশুটিতে চাদরের মধ্যে ভরে নিজ কাঁধে ঝুলিয়ে ফেলেন। এভাবে টানা তিন ঘণ্টা ধরে শিশুটিকে নিজের কাছেই যত্নে রাখেন যাতে তার মা মন দিয়ে নোট নিতে পারেন।

ড. সিসের মেয়ে অ্যানা ক্লাস নেয়ার সময় তার মায়ের একটি ছবি শেয়ার করেছেন টুইটারে। শুক্রবার পোস্ট করা ওই ছবিটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে ভাইরাল হয়ে গেছে।

টুইটার অ্যানা লিখেছেন-

Annadote

@AnnaKhadejah

my mom is my role model.

her student couldn’t find a babysitter today & being the true African mother that she is, taught a THREE hour class with the baby on her back & fed him.

I’m so blessed to be raised by a woman who loves the world as much as her own children.

ছবিটি অনলাইনে শেয়ার হওয়ার পর হাজারো মানুষ ‘লাইক’ করেছেন। ছবির নিচে ড. সিসের প্রশংসা করেছেন সবাই। গত মার্চে মোরহাউস কলেজের একজন গণিতের অধ্যাপক একইভাবে ক্লাসে লেকচার দেয়ার সময় এক শিক্ষার্থীর বাচ্চাকে সামলে রেখে সবার মন জয় করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ছাত্রীর সন্তানকে নিজের পিঠে নিয়ে ৩ ঘণ্টা ক্লাস করালেন অধ্যাপিকা

আপডেট টাইম : ১২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯