সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৬০ জন। এর মধ্যে রাজধানীতে নতুন ভর্তি হয়েছেন ১০২ জন। অন্যদিকে, ঢাকার বাইরে একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫৮ জন। আগের দিনও একই সংখ্যা ছিল। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৮৭ হাজার ২৬৩ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৫ হাজার ৩২৩ জন। অর্থাৎ আক্রান্তদের মধ্যে ৯৮ ভাগ রোগীই ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র মতে, বর্তমানে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার বাইরে ১ হাজার ৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে সারা দেশে মোট ভর্তি রয়েছেন ১ হাজার ৭০৯ জন। ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত ২৩১ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তা পর্যালোচনা করার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটি এরমধ্যে ১৩৬ জনের মৃত্যু পর্যালোচনা করে ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে বলে নিশ্চিত করেছে। পর্যালোচনা এখনও অব্যাহত রয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। তবে সেগুলো এখনও সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বিভিন্ন হাসপাতাল সূত্র বলছে, মৃতের সংখ্যা আরো বেশি হবে।
সংবাদ শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি রোগী ৩৬০ জন
-
Reporter Name - আপডেট টাইম : ০৮:১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
- ৩০১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ

























