ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

মহালয়া স্পেশাল রেসিপি: পনির উত্তমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তাঃ আজ শুভ মহালয়া। সারা দিনে অন্তত একটা বিশেষ পদ হোক না! পনিরও হতে পারে সেটা। নামটিও বেশ চমৎকার—পনিরের উত্তমা। কেন উত্তমা, তা এই রেসিপিটা মুখে দিলেই বুঝবেন।

পনির ২০০ গ্রাম, কাজুবাদাম ১০টা, পেঁয়াজকুচি একটা মাঝারি আকারের (বাটার জন্য) ও দুটো ছোটো আকারের (রান্নার জন্য), আদাকুচি- ১/৪ চামচ, রসুন ৫ কোষ, কাঁচা লঙ্কা ২টা, ধনে গুঁড়ো ১চা চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চামচ, এলাচ ৩টা, লবঙ্গ ২টা, শুকনা লঙ্কা ২টা, তেজপাতা ২টা, দারুচিনি একটা ছোট টুকরো, পানি ১ কাপ (প্রয়োজনে বাড়়ানো যেতে পারে), মাখন, সাদা তেল, লবন ও চিনি পরিমাণমতো।

কড়াইতে কিছুটা মাখন দিয়ে পনিরগুলো হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। সেটাতেই খানিকটা মাখন দিয়ে পেঁয়াজকুচি, রসুন, আদা, কাজুবাদাম, কাঁচা লঙ্কা ভালো করে সাঁতলে তুলে নিন। ঠাণ্ডা হলে ভাজা উপকরণগুলোর একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর কড়াইয়ে প্রয়োজনমতো তেল দিন। তাতে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিন। গন্ধ বেরোলে তেল থেকে তুলে নিন ও পেঁয়াজকুচি দিয়ে দিন।

পেঁয়াজকুচি সোনালি হয়ে এলে যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেটা দিয়ে দিন। মশলা-ধোয়া জল ও পরিমাণমতো লবন, চিনি দিন। তেল বেরিয়ে আসা পর্যন্ত কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে জল দিন। ভালো করে পুরোটা নেড়ে দশ মিনিট রেখে দিন। এরপর পনিরগুলো দিয়ে দিন ও আরো পাঁচ মিনিট রাখুন। নামানোর আগে সামান্য গরম মশলা, ফোড়নের শুকনো লঙ্কা দিয়ে গ্যাস বন্ধ করুন। হয়ে গেল পনির উত্তমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

মহালয়া স্পেশাল রেসিপি: পনির উত্তমা

আপডেট টাইম : ১২:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯