ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ভিসির পদত্যাগের দাবিতে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৩০৩ বার

হাওর বার্তাঃ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ৯ম দিনের মতো অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের জয়বাংলা চত্বরে ভিসিকে ‘লাল কার্ড প্রদর্শন’ কর্মসূচি পালন করে। হাজার হাজার শিক্ষার্থী একত্রে জড়ো হয়ে এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় তারা ভিসির বিরুদ্ধে নানারকম স্লোগান দেয়। এর আগে একই দিন সকালে তারা ক্যাম্পাসে ভিসির কুশপুত্তলিকা দাহ করে। সেখানে অবস্থান মঞ্চে উপস্থিত শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে। তারপর তারা সেখানে ভিসি বিরোধী স্লোগান, কবিতা ও গান পরিবেশন করে।

এ দিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড. আব্দুর রহিম খান বলেন, প্রতিবেদনে এই হামলার ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

আন্দোলনকারী শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ভিসির পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে কঠোর সমালোচনার মুখে ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ আদেশ প্রত্যাহার করে নেয়। ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা নানা অভিযোগ তুলে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ভিসির পদত্যাগের দাবিতে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০৭:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯