ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতা খালেদ আবার ১০ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ২৭৩ বার

হাওর বার্তাঃ ক্যাসিনো ডন ও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র ও মাদক মামলায় ১০ দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। র‌্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। আজ বিকালে খালেদকে গুলশান থানার অস্ত্র ও মাদক মামলায় আদালতে হাজির করে পুনরায় ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে র‌্যাব। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি খালেদ মাহমুদ ভূঁইয়া ভয়ংকর সন্ত্রাসী ও ক্যাসিনো সম্রাট। তিনি ঢাকার মতিঝিলের বিভিন্ন ক্লাবে ক্যাসিনোর আসর বসিয়ে রমরমা মাদক ব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এসময় খালেদের আইনজীবী তার রিমান্ড বাতিলের দাবি জানান। উভয় পক্ষের শুনাতি শেষে আদালত খালেদকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতা খালেদ আবার ১০ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৭:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯