ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় নয়: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯২ বার

হাওর বার্তাঃঅবৈধ ক্যাসিনোবাণিজ্যের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। তাদেরও ধরা হবে। তারা আওয়ামী লীগ কিংবা অন্য দলের অথবা পুলিশ প্রশাসনের হলেও কাউকে ছাড় দেয়া হবে না।’

শুক্রবার সকালে সিলেট সড়ক জোন অফিস ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘ক্যাসিনোর টাকা কাদের কাদের কাছে গেছে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য দলেরও কেউ যদি এই ক্যাসিনোর ভাগ পেয়ে থাকে, অনুসন্ধান চলছে। ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, ‘যারা অপকর্মের সঙ্গে জড়িত, তার বিরুদ্ধেই প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন- কাউকে ছাড় দেয়া যাবে না। প্রত্যেকের বিরুদ্ধেই অ্যাকশন নেয়ার ব্যাপারে সমানভাবে দেখতে হবে।’

এ সময় তিনি এক প্রশ্নের জবাবে বলেন, মহাসড়কে করিমন, নসিমনসহ তিন চাকার যান চলাচল বন্ধে কাজ চলছে। এ যানের আমদানির বিষয়টা বাণিজ্য মন্ত্রণালয়ের। আমদানি বন্ধ করতে একাধিক চিঠি দিয়েছি। এছাড়া নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ব্যবস্থা নিতে আগে থেকেই প্রশাসনকে বলে রাখা আছে।

সিলেট-ঢাকা চার লেন সড়কের ব্যাপারে তিনি বলেন, ফান্ডিংয়ের অভাবে আগে থেকে কাজ শুরু করা যায়নি। চারলেনের ব্যাপারে শুরু থেকেই আমি আন্তরিক রয়েছি।

আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে গঠন করা হবে বলেও এ সময় জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম করছে, যারা দুর্নীতি করছে এবং যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে- এ অপকর্মের জন্য যারা জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেসব লোকের বিরুদ্ধেই এ অভিযান পরিচালিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিলেট ৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীসহ সড়ক বিভাগের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় নয়: কাদের

আপডেট টাইম : ০৬:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯