ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ভ্রমণ ভিসা দেবে সৌদি আরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৫৬ বার

হাওর বার্তাঃ প্রথমবারের মতো সৌদি আরব সরকার পর্যটন ভিসা (টুরিস্ট ভিসা) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ভ্রমণ ভিসা দেয়ার মাধ্যমে তেলের বিকল্প হিসেবে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে চায় দেশটি।

বিদেশিদের ভ্রমণ ভিসা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটি। শনিবার থেকে এর আবেদন শুরু হবে। বিশ্ব পর্যটন দিবসে সৌদি আরবে পর্যটন ভিসা দেওয়ার সিদ্ধান্তটি ভ্রমণপিপাসুদের জন্য সুখবর।

এর আগে দেশটিতে সৌদি আরবে কেবল প্রবাসী শ্রমিকদের প্রবেশাধিকার আছে। এ ছাড়া মক্কা -মদিনার পবিত্র স্থানগুলো মুসলিমদের জন্যই সীমিত করা ছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ নামক সংস্কার কর্মসূচির অন্যতম কেন্দ্রবিন্দু পর্যটনশিল্প। তাই সৌদি আরব সরকার পর্যটন ভিসা (টুরিস্ট ভিসা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পর বৈশ্বিক বাজারে তেলের দামে বেশ প্রভাব পড়েছে। তাই হামলার মাত্র দুই সপ্তাহ পরেই এ ঘোষণা এসেছে।

পর্যটন মন্ত্রণালয়ের প্রধান আহমেদ আল-খতিব এক বিবৃতিতে বলেছেন, আমাদের রয়েছে ইউনেসকোর পাঁচটি বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট), আকর্ষণীয় সংস্কৃতি ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী স্থাপনা বা স্থানগুলো দেখে দর্শনার্থীরা মুগ্ধ হবেন। বিভিন্ন দেশের পর্যটকদের জন্য সৌদি আরবের দ্বার উন্মুক্ত হ্ওয়া আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

খতিবের বরাতে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ৪৯টি দেশের নাগরিকেরা শনিবার থেকে সৌদি আরবে ভ্রমণ ভিসার আবেদন করতে পারবেন। অনলাইনে এই আবেদন করা যাবে।

পোশাকের কঠোর নীতি সৌদি আরবের সরকার শিথিল করবে উল্লেখ করে তিনি বলেন, বিদেশি নারীদের জন্য পোশাকের কঠোর নীতি শিথিল করবে দেশটির সরকার। তবে সৌদি নারীরা পুরো শরীর ঢাকা আবায়া ছাড়াও ঘুরতে পারবেন। তবে তাদের মার্জিত পোশাক পরতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ভ্রমণ ভিসা দেবে সৌদি আরব

আপডেট টাইম : ০৪:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯