ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মায়ের মৃত্যুতে চার ঘণ্টার জন্য মুক্তি পেলেন তারেকের বন্ধু মামুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ মায়ের মৃত্যুতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন মুদ্রাপাচার মামলায় সাজাপ্রাপ্ত বিতর্কিত ব্যবসায়ী ও তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের পরিবারের সদস্যরা।

গতকাল বুধবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ছাড়েন মামুনের মা মোসাম্মত হালিমা খাতুন। মামুনের ভাই বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম বিষয়টি জানিয়েছিলেন। মায়ের মৃত্যুতে মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তাদের আরেক ভাই জালাল উদ্দিন রুমী।

গতকাল রুমি জানান, মামুন মুক্তি পেলে সকালে তাদের সোবহানবাগের বাসায় আসবেন এবং জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের দাফনে থাকবেন।

উল্লেখ্য, বিএনপি নেতা তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার হন। তখন থেকেই তিনি কারাগারে আছেন। লন্ডনে অর্থ পাচার মামলায় গত ২৪ এপ্রিল মামুনের সাত বছর কারাদণ্ড দেয় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন। একইসঙ্গে তার ১২ কোটি টাকা অর্থদণ্ডও করা হয়।

এটি ছাড়াও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আগে মামুনের ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। আরও একটি অর্থপাচার মামলায় মামুনের কারাদণ্ড হয়েছে সাত বছর। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছর কারাদণ্ড হয় তারেক রহমানের বন্ধু মামুনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মায়ের মৃত্যুতে চার ঘণ্টার জন্য মুক্তি পেলেন তারেকের বন্ধু মামুন

আপডেট টাইম : ০৪:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯