ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

আগরতলায় বাংলাদেশি শিল্পীদের চিত্রপ্রদর্শনী শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তাঃ রবিবার সন্ধ্যায় চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্তনা চাকমা। চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের সভাপতি আহমেদ নেওয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা। বক্তব্য রাখেন আগরতলা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভটাচার্য, চট্টগ্রাম চারুশিল্পী পর্যদ ঢাকার উপদেষ্টা স্বপন আচার্য ও চিত্রপ্রদর্শনীর আহ্বায়ক বিজন মজুমদার।

প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা বলেন, শুধু একা চলা সম্ভব নয়, তেমনি প্রতিবেশীকে ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই ভারত চায় বাংলাদেশ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হোক। মন্ত্রী আরও বলেন, শিল্পকলার মতো অন্যান্য বিষয়গুলি আদান-প্রদান হলে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও বেশি সৃদৃঢ় হবে এবং মানুষ উপকৃত হবেন। ত্রিপুরা রাজ্য সরকার এ লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলছে। তিনি আশা ব্যক্ত করেন ত্রিপুরা শিল্পীরাও আগামী দিনে বাংলাদেশে গিয়ে তাদের শিল্প প্রতিভা তুলে ধরবেন। পাশাপাশি তিনি নিজে বাংলাদেশ গিয়ে সেদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আগ্রহ ব্যক্ত করেন।

বাংলাদেশর সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা বলেন, মানব সভ্যতার সূচনা হয়েছে শিল্পীদের হাত ধরে, এর ঐতিহাসিক প্রমাণ আমাদের কাছে রয়েছে। উদাহরণ মিশর, বেবিলন, সিন্ধু, মায়া সভ্যতা ইত্যাদির। সভ্যতা সম্পর্কে যে জাতি যত বেশি বুঝে তাদের কাছেই শিল্পীদের কদর অনেক বেশি।

তিনি বাংলাদেশের জন্ম আর স্বাধীনতার জন্য ত্রিপুরা রাজ্যের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে এই রাজ্যকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে বলেও নিজের অভিমত ব্যক্ত করেন। উদ্বোধন শেষে মন্ত্রী ও অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং বাংলাদেশি শিল্পীদের আঁকা ছবির বেশ প্রশংসা করেন। উদ্বোধনী দিনেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শিল্পমনস্ক বিপুল মানুষের সমাগম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন

আগরতলায় বাংলাদেশি শিল্পীদের চিত্রপ্রদর্শনী শুরু

আপডেট টাইম : ১১:২৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯