ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রাথমিকের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ৬ অক্টোবর থেকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯১ বার

হাওর বার্তাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ৬ অক্টোবর (রোববার)। এ সংক্রান্ত ফাইল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তোলা হয়েছে। প্রতিমন্ত্রী ও সচিব সম্মতি দিলে ৬ অক্টোবর থেকে জেলা পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করা হবে। যা এক সপ্তাহের মধ্যে শেষ হবে। মৌখিক পরীক্ষার পর নভেম্বরের প্রথম দিকে ফলাফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. বদরুল হাসান বাবুল সোমবার গণমাধ্যমকে এসব কথা জানান। তিনি বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আগামী ৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু করার কথা ভাবা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে এ পরীক্ষা শেষ করা হবে। আর নভেম্বরের প্রথম দিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, মৌখিক পরীক্ষার ক্ষেত্রে ২০ নম্বর নির্ধারণ থাকবে। এতে একাডেমিক সনদের ওপর চার নম্বর, উপস্থিতির জন্য চার এবং চার কমিটির সদস্যদের কাছে ১২ নম্বর (প্রতিজনের কাছে তিন নম্বর) বরাদ্দ থাকবে।

গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন পাস করেন। এবার মৌখিক পরীক্ষার মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৭ জনকে নির্বাচন করে নিয়োগের জন্য চূড়ান্ত করে ফল প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

প্রাথমিকের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ৬ অক্টোবর থেকে

আপডেট টাইম : ০১:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯