ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এপিডিইউর পূর্ণ সদস্যপদ পেল বিএনপি, ভাইস চেয়ারম্যান ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৯০ বার

হাওর বার্তাঃএশিয়া প্যাসিফিক ডেমোক্র্যাটিক ইউনিয়নের (এপিডিইউ) পূর্ণাঙ্গ সদস্যপদ পেয়েছে বিএনপি। একই সঙ্গে, সংগঠনটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগঠনের চেয়ারম্যান হয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন রেনির বিক্রমানসুরে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) শ্রীলংকার কলম্বোতে এশিয়া প্যাসিফিক ডেমোক্র্যাটিক ইউনিয়নের সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পিটার গুডফেলা (নিউজিল্যান্ড)। এ ছাড়া ভাইস চেয়ারম্যান তিনজন হচ্ছেন তেনজিন খানসার (কানাডা), হাসান লতিফ (মালদ্বীপ) ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বাংলাদেশ)। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মিনা ম্যাককুইন (অস্ট্রেলিয়া) ও ব্রুস এডওয়ার্ড (অস্ট্রেলিয়া)।

সম্মেলনে বিএনপির প্রতিনিধিত্ব করেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, এশিয়া-প্যাসিফিক দেশগুলোর গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে বিশ্বব্যাপী এই সংগঠনের বিএনপি সদস্য হওয়ার জন্য এক বছর আগে আবেদন করেছিল। বিএনপি এতদিন অ্যাফিলিয়েটেড মেম্বার ছিল। গতকাল ফুল মেম্বারশিপ দিয়েছে সংগঠনটি।

তিনি বলেন, ‌বাংলাদেশ থেকে শুধুমাত্র বিএনপি এই সংগঠনের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেছে। ভারতের ভারতীয় জনতা পার্টি-বিজেপিও এই সংগঠনের সদস্য বলে জানান শায়রুল কবির খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এপিডিইউর পূর্ণ সদস্যপদ পেল বিএনপি, ভাইস চেয়ারম্যান ফখরুল

আপডেট টাইম : ০৩:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯