ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মিয়ানমারকে উসকে দিচ্ছে বিএনপি: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১৯ বার

হাওর বার্তাঃরোহিঙ্গা সংকট নিয়ে বিএনপি মিয়ানমারকে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মিয়ানমারকে বিভিন্ন অজুহাত দিয়ে উসকে দিচ্ছে বিএনপি। যাতে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে না হয়। আমরা ১১ লাখ রোহিঙ্গার বোঝা আর নিতে পারছি না। এ দেশের বিরোধীরা নির্বাচনে ও আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা।

দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলের হোক না কেন শেখ হাসিনার অ্যাকশন শুধু ঢাকা নয় সারা দেশে চলবে বলে হুঁশিয়ার দেন ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব বলেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার জন্য দলের মধ্যে থাকা আগাছা ও পরগাছা পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। চার দিকে যেহেতু ষড়যন্ত্রের গন্ধ আছে, তাই এদের পরিষ্কার করার এখনই সময়।

তিনি বলেন, যে কোনো দুঃসময়ে আওয়ামী লীগের পাশে থাকতে হবে। ওয়ান ইলেভেনে যেভাবে আন্দোলন করেছে আওয়ামী লীগ, ঠিক সেভাবে সামনের পথ পাড়ি দিতে হবে। তৃণমূলের কর্মীরা হচ্ছেন আওয়ামী লীগের শক্তি।

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওদের বিষয়ে তিনি বলেন, কিছু কিছু এনজিও রোহিঙ্গাদের বিএনপির মতো উসকে দিচ্ছে। কোনো এনজিও যদি মানবিক সেবার আড়ালে সরকারবিরোধী কাজ করে, তাদের আমাদের দরকার নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মর্যাদা রক্ষার্থে দলের যেকোনো নেতাকর্মীকে তার অপরাধের জন্য শাস্তি দেব। এটাই আমাদের সিদ্ধান্ত। এ লক্ষ্যে নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। তাই শেখ হাসিনার হাত শক্তিশালী করতে সব মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন হবে শিগগিরই।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলমসহ শীর্ষ নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মিয়ানমারকে উসকে দিচ্ছে বিএনপি: কাদের

আপডেট টাইম : ০৯:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯