ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২৩ বার

হাওর বার্তাঃদুর্নীতির দায় নিয়ে এই সরকারের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ফখরুল বলেন, ২৯ ডিসেম্বর যাদের ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়েছে, এখন তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। যে কারণে এই ঘটনাগুলো ঘটছে। এই সরকারের নিজের দল ও আইনশৃঙ্খলা বাহিনী কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। সবকিছুই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন এই সরকারের টিকে থাকার বৈধ কোনো অধিকার নেই। তারা দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এ কারণে সরকারে সমস্ত অরগানগুলো ভেঙে যাচ্ছে। একটা সরকার তখনই ব্যর্থ হয়, যখন তাদের হাতে কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকে না।

তিনি আরো বলেন, কিছু দিন আগে আইনশৃঙ্খলা বাহিনী এমনভাবে কথা বলতেন–মনে হতো, দেশের সরকার বলতে শুধু তারাই। এখন দেখা যাচ্ছে তারা কথা খুব কম বলছেন। আর সরকারের লোকেরা বিশেষ করে যুবলীগের চেয়ারম্যান তো যে ভাষায় কথা বললেন তাতেতো তিনি সবাইকে জড়িয়ে ফেললেন। গত কয়েক দিন আগে আওয়ামী লীগের জোটের নেতা রাশেদ খান মেনন বলেছেন দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। দুর্নীতি এখন উপর থেকে ইউনিয়ন পরিষদের মেম্বর-চকিদার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যে যার খুশি মতো দুর্নীতি করছে। কেউই কিছু দেখছে না। এগুলো দেখার কেউ নেইও। কোথাও কোনো জবাবদিহিতা নেই। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। তাই সরকারের উচিত সকল দায় ভার কাঁধে নিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।

ফখরুল বলেন, শুক্রবার বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করেছেন। তারা বলছেন ম্যাডাম অত্যন্ত অসুস্থ। তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। গত ১৭ মাসে তার শরীরের অবস্থা সবচেয়ে খারাপ যাচ্ছে। তিনি নিজে কোনো কিছুই করতে পারছেন না। ম্যাডাম অত্যন্ত অসুস্থ হওয়ার পরও তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না। সরকার জেনে শুনেই তার মুক্তির বিলম্ব করছে।

স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত: ফখরুল

আপডেট টাইম : ০৯:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯