ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বাংলাদেশকে গৌরবময় এক অনিশ্চয়তার জয় দেখালেন সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০১৫
  • ৫১৬ বার

বাংলাদেশ ক্রীড়াঙ্গণে গৌরবময় এক অনিশ্চয়তার জয় দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।তিনি একাই পাঁচ উইকেট নিয়ে সফরকারী জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ তছনছ করে দিয়েছেন। ধরনের অঘটন না ঘটলে এ ম্যাচে বাংলাদেশের জয় সময়ের ব্যাপার মাত্র। টাইগারদের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। মাত্র ৩৬ ওভার ১ বল করে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। এ সময় সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়ে ছিলো ৭ উইকেটে ১২০ রান। ঠিক তখনই গ্রায়েম ক্রেমারকে সাজঘরে পাঠিয়ে দেন সাকিব।আর ম্যাচ শেষে সাকিবের শিকার ৪৭ রানে পাঁচ উইকেট। শুরুতে জিম্বাবুয়ে ওপেনার চামু চিভাভার উইকেট তুলে নেন সাকিব। এল্টন চিগুম্বুরা ৩৮ রানে অপরাজিত রয়েছেন। সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের সামনে ২৭৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটে গিয়ে স্বাগতিকরা ৯ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ১০৭ রান করেন মুশফিকুর রহীম। এটি তার ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। এছাড়া সাব্বির রহমান করেন ৫৭ রান। পঞ্চম উইকেটে তারা ১১৯ রান যোগ করেন। এর আগে তামিম ইকবালের পর ফেরেন সাকিব আল হাসান। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের সঙ্গে তৃতীয় উইকেট মুশফিক ৭০ রান যোগ করেন। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এর আগে দলীয় ২ রানের মাথায় কোনো রান না করেই ফেরেন লিটন কুমার দাস। আর তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়ে মাহমুদুল্লাহ ফেরেন ৯ রানে। পরে তামিম আউট হন ৬৮ বলে ৪০ রানে। এছাড়া চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে সাকিব ফেরেন ১৬ রানে। এর আগে জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটে আমন্ত্রণ জানান। মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মুর্তজা ও আল-আমিন হোসেন-তিনজন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এছাড়া সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন আরাফাত সানি ও নাসির হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশকে গৌরবময় এক অনিশ্চয়তার জয় দেখালেন সাকিব

আপডেট টাইম : ১১:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০১৫