ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি দিল বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এছাড়া বন্যার কারণে স্থগিত হওয়া বিভাগীয় সমাবেশ আবারও শুরু করার ঘোষণা দিয়েছি সংগঠনটি।

রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় উদ্যোগে ঢাকা মহানগরে মানববন্ধন কর্মসূচি এবং একই দাবিতে ১২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পর্যায়ক্রমে কর্মসূচি পালন করবে বলেও জানান ফখরুল।

তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট, ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ এবং ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে বিভাগীয় সমাবেশ হবে। এরপর রংপুরেও সমাবেশ হবে বলে জানান তিনি। তবে রংপুরে সমাবেশের তারিখ জানাননি তিনি। সঠিক চিকিৎসা না দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার- এমন অভিযোগও করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, গত ৫ মাস ধরে তিনি (খালেদা) বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল ওই হাসপাতালের ভিসিসহ মেডিকেল বোর্ড বলেছে তিনি এখন সুস্থ আছেন। তাদের এ বক্তব্য তাকে পুনরায় কারাগারে নেয়ার ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ।

তিনি বলেন, পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে এসে বলেছেন, তিনি অত্যন্ত অসুস্থ। একা চলতে পারেন না। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি। তাকে তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার জন্য দাবি করছি। অন্যথায় তার শারীরিক যেকোনো অবনতির জন্য বর্তমান ‘অবৈধ’ সরকার দায়ী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি দিল বিএনপি

আপডেট টাইম : ০৫:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯