ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বার বন্ড ওম্যান হলেন বিদ্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫
  • ৫৭২ বার

বিদ্যা বালন এ বার বন্ড ওম্যান? ‘ডার্টি পিকচার’ এর তুমুল সাফল্যের পর এ বার কি সত্যিই বলিউড থেকে হলিউডে পাড়ি দিচ্ছেন নায়িকা? তাও সরাসরি জেমস বন্ডের নায়িকার চরিত্রে? সব কিছু ঠিক থাকলে ভবিষ্যতে হয়তো বিদ্যাকেই দেখা যাবে বন্ড ওম্যানের চরিত্রে। নায়িকাকে সরাসরি এই অফার দিয়েছেন পরিচালক আভা দু ভার্নে।

বিষয়টা ঠিক কী?

অস্কারের জন্য মনোনীত ছবি ‘সেলমা’র সৌজন্যে আভা-বিদ্যার পরিচয়। সম্প্রতি ‘মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ওই ছবিতে মহিলাদের ভূমিকা নিয়ে একটি আলোচনায় হাজির ছিলেন পরিচালক এবং নায়িকা দু’জনেই। সেখানেই আভা জানিয়েছেন, জেমস বন্ডকে নিয়ে নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান তিনি। আর বিদ্যার দিকে তাকিয়ে বলেন, ‘‘বিদ্যা তুমিই হবে আমার বন্ড ওম্যান।

কিন্তু ‘বন্ড ওম্যান’ এর এপোন অফার পেয়েও বিদ্যা যেন কিছুটা ব্যাকফুটে। নিজের ওজন নিয়ে বেজায় চিন্তায় নায়িকা। এই ‘বালকি ফিগার’ নিয়ে কি হলিউডে কাজ করতে পারবেন তিনি? সম্প্রতি এক বলিউডি পরিচালকও একই ভাবে ‘মোটা’ বলে কটাক্ষ করেছেন বিদ্যাকে।

ওই আলোচনায় সে দিন হাজির ছিলেন কঙ্গনা রানাওয়াতও। তিনি বিদ্যাকে পুরোপুরি সাপোর্ট করেন। কঙ্গনা বলেন, ‘ভারতীয় সৌন্দর্যের আইকন হলেন বিদ্যা।’ তাই চেহারার জন্য কাজ পাওয়া নিয়ে তাঁর কোনও সমস্যাই হবে না। সহকর্মীকে খোলা মঞ্চে এ ভাবে পাশে পেয়ে স্বভাবতই খুশি বিদ্যা। আপাতত অপেক্ষা। প্রিয়ঙ্কা চোপড়ার পর এ বার বিদ্যাও হয়তো হলিউডি পিচে চালিয়ে ছক্কা হাঁকাবেন। আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বার বন্ড ওম্যান হলেন বিদ্যা

আপডেট টাইম : ১০:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫