ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপিতে যোগ দিলেন গাজীপুরের সাবেক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপিতে যোগ দিয়েছেন গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, আওয়ামী লীগ নেতা মো. আবদুল করিম। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগ দেন। আবদুল করিমের সঙ্গে তার অনুসারীরাও এদিন বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগরের সভাপতি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। এ সময় মির্জা ফখরুল বিএনপিতে সদ্য যোগ দেওয়া নেতাদের অভিনন্দন জানান।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘যখন বর্তমান ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডে রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে, যখন ২৬ লক্ষ মানুষকে আসামি করা হয়েছে, এক লক্ষের উপরে মামলা করা হয়েছে, যখন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে, সেই সময় সাবেক পৌর মেয়র করিমের মতো একজন জনপ্রিয় নেতা বিএনপিতে যোগ দেওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। এই সময়ে তার বিএনপিতে যোগ দেওয়াটা আমাদের অনুপ্রাণিত করেছে। ’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, ‘সংগঠনের বিকল্প নেই। সংগঠন থাকলে আন্দোলন, নির্বাচনে সফল হতে পারবো। এই কথা সবাইকে মনে রাখতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপিতে যোগ দিলেন গাজীপুরের সাবেক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র

আপডেট টাইম : ০৪:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯