ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আপনি সুস্থ, তবুও ডেঙ্গুতে আক্রান্ত কি না বুঝবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বছরের এই সময়টায় ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যায়। অন্যান্য বছরের চেয়ে এবার ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। এজন্য নিজেদের সতর্ক থাকতে হবে। মাঝে মাঝে সুস্থ থাকার পরও বেশ কিছু লক্ষণ আছে যেগুলো দেখে বুঝা যায় আপনার ডেঙ্গু হয়েছে। কারও মধ্যে এসব লক্ষণ দেখা গেলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিনা তা বুঝবেন কিভাবে দেখে নিন- 

তীব্র জ্বর- কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে তার তীব্র জ্বর হবে। যদিও এবার ডেঙ্গুর লক্ষণ কিছুটা পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা। তারা বলছেন, অল্প জ্বরেও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এজন্য যেকোনো মাত্রার জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

মাড়িতে রক্তক্ষরণ- ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে।

র‍্যাশ- ডেঙ্গু জ্বরে রোগীর সারা গায়ে ঘামাচির মতো লাল লাল র‍্যাশ উঠতে পারে। সাধারণত বুকের দিকে বেশি দেখা যায়। এই র‍্যাশে চাপ দিলে সেই জায়গাটা সাদা হয়ে যাবে আবার কিছুক্ষণ পর ফেরত চলে আসবে।

মলের রঙ পরিবর্তন- ডেঙ্গু জ্বর হলে মলের রঙ পরিবর্তন হতে পারে অর্থাৎ পায়খানা কালো হতে পারে।

অনুচক্রিকার সংখ্যা- জ্বরের তীব্র পর্যায়ে ধমনী ছিদ্র হয়ে যেতে পারে এবং রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে যেতে পারে। ডেঙ্গুর এ তীব্র মাত্রাকে ডাক্তারি ভাষায় ডেঙ্গু হেমোরেজিক বা ডেঙ্গু শক সিনড্রোম বলা হয়। যার উপসর্গ হলো শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হওয়া কিংবা শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যাওয়া, অবিরাম অস্বস্তি এবং অবসাদ। অনেক ক্ষেত্রে কিডনি বিকল হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে।

এছাড়াও বিরামহীন মাথা ব্যথা, বমি ভাব ও বমি হওয়া, হাড় ও হাড়ের জোড়ায় ব্যথা,পেশিতে ব্যথা, গ্রন্থি ফুলে যাওয়া, চোখের পেছনে ব্যথা হওয়া ইত্যাদি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আপনি সুস্থ, তবুও ডেঙ্গুতে আক্রান্ত কি না বুঝবেন যেভাবে

আপডেট টাইম : ০৬:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯