ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটেনি বিএনপি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে এবার বিএনপি থেকে কোনো অনুষ্ঠান বা কেক কাটার আয়োজন না করে অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনায় দলের পক্ষ থেকে আজ সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ৭৫ তম জন্মদিন থাকলেও এবই প্রথম তা পালন করা হয়নি। প্রতিবার প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন পালন করলেও এবার সেই আয়োজন করেনি বিএনপি।

আজ প্রতিটি জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে পৃথক পৃথকভাবে এ কর্মসূচি পালিত হবে।

এ তথ্য জানিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নেত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কোনো কর্মসূচি থাকছে না। দেশনেত্রীর জন্মদিনটি আমরা পরেরদিন শুক্রবার পালন করব। বিএনপির উদ্যোগে তার এই জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকাসহ সারাদেশে রোগমুক্তি ‍ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রিজভী জানান, কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া-মাহফিল করবে বিএনপি।

এদিকে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার দোয়া-মাহফিলের আয়োজন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটেনি বিএনপি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আজ

আপডেট টাইম : ১১:১৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯