ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

উদ্বেগ-উৎকন্ঠায় কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কাশ্মীর রাজ্যের বর্তমান যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি উদ্বেগ ও উৎকন্ঠার সাথে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, উপমহাদেশের অভিন্ন ইতিহাসের কারণে বাংলাদেশের জনগণ বরাবরই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার প্রত্যাশী। কাশ্মীরের রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম তথা সাধারণ জনগণের মাঝে নিরাপত্তা ও শান্তির দ্রুত প্রত্যাবর্তন বিএনপি কামনা করে।

বিবৃতিতে তিনি বলেন, ইতিমধ্যেই জাতিসংঘ সব পক্ষকে সংযম প্রদর্শনের যে আহবান জানিয়েছে তা সময়োচিত আহবান হিসেবে বিএনপিকে আশ্বস্ত করেছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান তৈরী করার যে প্রস্তাব জাতিসংঘ মহাসচিব দিয়েছেন তাও বাস্তবসম্মত বলে বিএনপি মনে করে।

বিএনপি বিশ্বাস করে, যেকোনো সমস্যা সংশ্লিষ্ট পক্ষরাই আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন। ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার সংবিধানের অন্তর্নিহিত চেতনানুযায়ী সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেই চলমান সমস্যার সমাধান করবেন বলেও বিএনপি বিশ্বাস করে।

কাশ্মীর সমস্যা সমাধান এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা অব্যাহত রাখার প্রক্রিয়া তরান্বিত করবে বলে বিএনপি গভীর আশাবাদ ব্যক্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

উদ্বেগ-উৎকন্ঠায় কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপি

আপডেট টাইম : ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯