ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

২টি সেদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা, ফেসবুকে ভাইরাল হোটেলের বিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কলার পর এবার ডিম। কিছুদিন আগে পাঁচ তারা হোটেলে দু’টি কলার দাম ৪৪২ টাকা নেওয়ার প্রতিবাদ করেছিলেন অভিনেতা রাহুল বোস। রাহুলের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার দুটি সেদ্ধ ডিমের জন্য ১৭০০ টাকা দাম নিল ভারতের মুম্বাইয়ের ফোর সিজন্স হোটেল।

সোনার ডিম নয়, মুরগির সেদ্ধ ডিমের ১৭০০ টাকা। বিলের ছবি তুলে টুইটারে পোস্ট করেন মুম্বাইয়ের এক ফটোগ্রাফার। ডিমের অস্বাভাবিক দাম দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের। নিমেষে টুইটারে ভাইরাল হয়ে যায় ডিমের দাম। টুইটে অভিনেতা রাহুল বোসকেও ট্যাগ করেন ওই ব্যক্তি। লেখেন, “দু’টি ডিমের দাম ১৭০০ টাকা, আন্দোলন করা যাক?”

শুধু ডিম সেদ্ধই নয়, দুটি অমলেটেরও দাম ধরা হয়েছে ১৭০০ টাকা। তার সঙ্গে ঠান্ডা পানীয়েরও অনেকটাই বেশি দাম ধরা হয়েছে। তার সঙ্গে বসেছে ১৮% জিএসটি। সব মিলিয়ে ৩টি ঠান্ডা পানীয়, ৪টি অমলেট ও ২টি ডিম সেদ্ধর বিল দাঁড়িয়েছে ৬,৯৩৮ টাকা। পাঁচ তারা হোটেলের খাবারের এই বিলের প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা।

ডিমটি গল্পে পড়া সোনার ডিম কি না, তাই নিয়েও মস্করা করেছেন অনেকে। তবে অনেকে ডিমের অবিশ্বাস্য দামের পেছনে যুক্তিও দিতে চেয়েছেন। কারও কারও মতে, শুধু ডিম নয়, পাঁচ তারা হোটেলে পরিষেবা ও অভিজাত পরিবেশের কারণেও নেওয়া হয় অতিরিক্ত দাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

২টি সেদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা, ফেসবুকে ভাইরাল হোটেলের বিল

আপডেট টাইম : ১০:০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯