ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

দেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্রবধূ সিথি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি লন্ডন থেকে ঢাকা এসেছেন।

শনিবার (০৩ আগস্ট) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান। সেখানেই তিনি অবস্থান করবেন। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্র জানায়, এবার দেশেই কুরবানির ঈদ করবেন সিথি। এই সময়ে তিনি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে স্বাস্থ্যের খোঁজ নেবেন। পাশাপাশি স্বজনদের সঙ্গে যোগাযোগ করবেন।

জানা গেছে, শর্মিলা রহমান সিথি দুই সপ্তাহ দেশে থাকবেন। এ সময়ে তিনি দলীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ কিংবা দলের গুরুত্বপূর্ণ কোনো নেতার সঙ্গে দেখা করবেন না।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। কোকোর মৃত্যুর পর স্ত্রী শর্মিলা রহমান দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা সেখানেই বসবাস করছেন।

জিয়া পরিবারের জ্যেষ্ঠ পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডনে অবস্থান করছেন। কোকোর পরিবারের সদস্যরাও একই এলাকায়; কিন্তু আলাদা ফ্ল্যাটে থাকছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

দেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্রবধূ সিথি

আপডেট টাইম : ০৬:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯