ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আলহাজ্ব মহিবুর রহমান সওদাগর: আজমিরীগঞ্জের ন্যায়পরায়ণ নেতৃত্বের প্রতীক ‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রশাসনের স্তরে স্তরে দুর্নীতির কারণে জনগণের কষ্ট বাড়ছে: ইনু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শরিক জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, রাষ্ট্র-প্রশাসনের স্তরে স্তরে দায়িত্বহীনতা ও দুর্নীতির কারণে জনগণের দুঃখ-কষ্ট দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি রাষ্ট্র-প্রশাসনের সকল স্তরে আইনের শাসন-সুশাসন প্রতিষ্ঠার জন্য সোচ্চার হবার জন্য সকল দেশ প্রেমিক রাজনৈতিক কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে টেলিসংযোগের মাধ্যমে তিনি এ আহবান জানান। এসময় তিনি আরও বলেন, কিছু লোকের অসৎ আচারণের জন্য সরকার ব্যর্থ হচ্ছে। একটি গণতান্ত্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল জবাবদিহিতা আর সেটা বর্তমানে অনুপস্থিত। কোথাও যেন সমন্বয়হীনতার অভাব দেখা যাচ্ছে।

ইনু এডিস মশার বিস্তার, ডেঙ্গুর প্রকোপ, অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়া, ডেঙ্গুতে বেশ কয়েকজন মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ডেঙ্গু আক্রান্ত অসুস্থ রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সিটি করপোরেশনের গাফিলতি মেনে নেওয়া যায় না।

ইনু বলেন, ডেঙ্গু প্রতিরোধে আর কোন গাফলতি, অজুহাত, একে অপরকে দোষারোপ শুনতে চাই না। ডেঙ্গু প্রতিরোধে, মানুষ বাঁচাতে সবাই এক সাথে মাঠে নামুন। তিনি এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোরালো পদক্ষেপের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আলহাজ্ব মহিবুর রহমান সওদাগর: আজমিরীগঞ্জের ন্যায়পরায়ণ নেতৃত্বের প্রতীক

প্রশাসনের স্তরে স্তরে দুর্নীতির কারণে জনগণের কষ্ট বাড়ছে: ইনু

আপডেট টাইম : ০১:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯