ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ডেঙ্গু রোগীর চিকিৎসা নিশ্চিত করতে আওয়ামী লীগের মনিটরিং সেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দলের নেতা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করবে আওয়ামী লীগ ৷ শুক্রবার (২ জুলাই) রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চিকিৎসক নেতাদের সঙ্গে আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিশেষজ্ঞ চিকিৎসক নেতাদের সঙ্গে আওয়ামী লীগের এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডেঙ্গু সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা এবং সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নেওয়া হয়।

সভায় রাজধানীসহ জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে আওয়ামী লীগ নেতা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, একেএম এনামুল হক শামীম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও আনোয়ার হোসেন।

অন্যদিকে চিকিৎসক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, বিএমএ’র সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাচিবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া, ডা. বদীউজ্জামান ভূঁইয়া ডাবলুসহ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডেঙ্গু রোগীর চিকিৎসা নিশ্চিত করতে আওয়ামী লীগের মনিটরিং সেল

আপডেট টাইম : ১২:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯