ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সকালে উঠে যে ৬ খাবার খাবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেকের সকালে ঘুম থেকে উঠে খিদে লেগে যায়। তড়িঘড়ি করে সামনে যা পান তা-ই খেয়ে ফেলেন। কিন্তু বাছবিচার না করে ঘুম থেকে উঠে যা খুশি তা খাওয়া ঠিক নয়। রাতে ঘুমানোর পর দীর্ঘ সময় পেট খালি থাকে বলে কিছু খাবার পেটে গিয়ে গোলযোগ তৈরি করতে পারে। নানা রকম স্বাস্থ্য সমস্যা থেকে রেহাই পেতে খালি পেটে কোন খাবারগুলো পরিহার করা উচিত, তা জেনে নিন:

কলাকলা: ফল স্বাস্থ্যের জন্য ভালো হলেও সকালে একেবারে খালি পেটে কলা খাওয়া ঠিক নয়। হজমসহায়ক কলায় রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। খালি পেটে কলা খেলে এসব উপাদান রক্তে অন্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে। বিশেষ করে শরীরে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়, যা হৃৎপিণ্ড ও রক্তের ধমনির জন্য ক্ষতিকর।টমেটোটমেটো: অনেকে টমেটো খেতে ভালোবাসেন। কিন্তু খালি পেটে একদম টমেটো খাবেন না। পুষ্টিগুণে ভরপুর টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পেকটিন ও ট্যানিক অ্যাসিড। খালি পেটে টমেটো খেলে পেকটিন ও ট্যানিক অ্যাসিডের সঙ্গে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে থাকে। এতে পাকস্থলীতে এক অদ্রবণীয় জেলের সৃষ্টি হয়, যেখান থেকে পরবর্তী সময়ে পাকস্থলীতে পাথর হয়। এ ছাড়া খালি পেটে টমেটো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

কমলাকমলা: খালি পেটে টকজাতীয় কিংবা ‘সাইট্রাস’ (কমলা) ধরনের ফল পরিহার করাই ভালো। টকজাতীয় ফল কমলায় প্রচুর অ্যাসিড থাকে। এতে পেট ও বুক জ্বালাপোড়া করে এবং গ্যাস্ট্রিকের সৃষ্টি হয়। খালি পেটে কমলা খেলে আপনার শ্লৈষ্মিক ঝিল্লি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া বুক জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিকের সৃষ্টি হয়।

চাচা: সকালে ঘুম থেকে উঠেই চায়ের পেয়ালায় চুমুক না দিলে অনেকের দিন শুরু হয় না। খালি পেটে চা খেলে শরীরে সেরাটোনিনের কমতি ঘটায়, ফলে সারা দিন মন-মেজাজ খারাপ থাকতে পারে। সুস্থ থাকতে চাইলে খালি পেটে গরম চা না খাওয়াই ভালো। খালি পেটে চা খেলে বুকের মধ্যে জ্বালাপোড়া সৃষ্টির পাশাপাশি হজমেও ব্যাঘাত ঘটায়। চা গ্যাস্ট্রিক রস ক্ষরণের মাত্রা বাড়ায়। এতে হজমপ্রক্রিয়ায় অসুবিধা হয় এবং গ্যাসের উদ্রেক ঘটে। তাই চা খাওয়ার আগে কিছু খেয়ে নিন, অন্তত এক গ্লাস পানি হলেও খান। সকালে সব সময় নাশতার পর চা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

দইদই: খালি পেটে দুগ্ধজাত খাবার না খাওয়াই ভালো। গাঁজনপ্রক্রিয়ায় বানানো দই খালি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এতে অ্যাসিডিটির সৃষ্টি হয়। তাই দুগ্ধজাত খাবার খাওয়ার আগে অন্য কিছু খেয়ে নিন।

ঝাল মাংসঝাল মাংস: অনেকে সকালে ঝাল মাংস খান। তবে পেট খালি থাকলে বেশি ঝাল খাবার থেকে দূরে থাকা নিরাপদ। ঝাল তরকারিতে অ্যাসিডিক বিক্রিয়ার সৃষ্টি হয়, যা খালি পেটে অসহনীয় জ্বালাপোড়া তৈরি করে। পেটের ভেতরকার পেশিতে সংকোচন হওয়ার ফলে পেটব্যথাও হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সকালে উঠে যে ৬ খাবার খাবেন না

আপডেট টাইম : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯